Home / আইন-আদালত / ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনীর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
dijital+law+mbd

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনীর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৯ জানুয়ারি ২০১৮ । ১৬ মাঘ ১৪২৪

মন্ত্রিসভা সাইবার অপরাধ বন্ধে আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান রেখে সাইবার নিরাপত্তা আইনের সংশোধনীর খসড়া আজ সোমবার অনুমোদন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ শিরোনামে সংশোধীত আইনের খসড়ার এই অনুমোদন দেয়া হয়। খবর বাসস-এর।

খসড়ায় বলা হয়, আইনটি প্রণীত হলে সাইবার অপরাধ থেকে দেশের স্পর্শকাতর তথ্য অবকাঠামো (সিআইআই) রক্ষা পাবে।

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ক্রমবর্ধমান সাইবার অপরাধ বন্ধে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট-২০১৮ প্রণীত হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যেই কেন্দ্রিয় ব্যাংকসহ অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সাইবার অপরাধের শিকার হয়েছে। সাইবার অপরাধের বিভিন্ন দিক প্রচলিত আইনের আওতায় না পড়ায় আইনটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। শফিউল আলম বলেন, ইলেক্ট্রিকেল, ডিজিটাল, ম্যাগনেটিক, অপটিকেল, বায়োমেট্রিক, ইলেক্ট্রোকেমিকেল, ইলেক্ট্রোমেকানিকেল, ওয়ারলেস ইলেক্ট্রোমেকানিকেল টেকনোলজি প্রস্তাবিত আইনের আওতায় আনা হয়েছে। এ সকল বিষয় ব্যবহার করে অপরাধ করা হচ্ছে।

dijital+law+mbd-2

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা সংধিানের (১৭তম সংশোধনী) আইন-২০১৮ এর খষড়া অনুমোদন করেছে। সংবিধানের প্রস্তাবিত খসড়ায় ১১তম সংসদ থেকে ২৫ বছরের জন্য সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও মন্ত্রিসভায় বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার রোসাটম, বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ভারতের পারমানবিক শক্তি বিভাগের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারকের খসড়া সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সভায় “জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮” এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অধীনে “জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮” এর খসড়াটি প্রণয়ন করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.