Home / ফটো গ্যালারি / ‘৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে’
mozammel+haque+minister+mbd-2

‘৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে’

মাস্টারি বিডি ডটকম ।
কুড়িগ্রাম । ২১ জানুয়ারি ২০১৮ । ০৮ মাঘ ১৪২৪

মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযোদ্ধা যাছাই-বাছাইয়ে অভিযোগ ওঠা কমিটি বাতিল করে নতুন কমিটি করে দেয়া হবে। অভিযোগ যাচাই-বাছাই করে ইতোমধ্যে প্রায় ৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।’

শনিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনা মূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধনের সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসস-এর।

বিনা মূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন তিনি।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘নতুন করে যাচাই-বাছাইয়ে যেসব এলাকায় ১০ ভাগের বেশি মুক্তিযোদ্ধা তালিকাবদ্ধ হয়েছে, সেসব এলাকায় অনিয়ম হয়েছে। সেখানে নতুন কমিটি করে পুনরায় যাচাই বাছাই করা হবে।’

নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. এ এইচ এম সুমন প্রধান প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.