Home / উদ্যোগ / বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপেও পর্যাপ্ত নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী
ASADUZZAMAN+kamal+minister+mbd-2

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপেও পর্যাপ্ত নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৯ জানুয়ারি ২০১৮ । ০৬ মাঘ ১৪২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ব ইজতেমার প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আজ শুক্রবার দুপুরে গাজীপুরের টঙ্গী তুরাগপাড়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পবিত্র জুমার নামাজ আদায় শেষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। খবর বাসস-এর।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো: জাহিদ আহসান রাসেল, মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি ড. জাবেদ পাটওয়ারী, গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন-অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে প্রথম পর্বে বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় পবের্র ইজতেমা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত ১২ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হয়ে ১৪ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। ৪ দিন বিরতি দিয়ে আজ শুক্রবার বাদ ফজর থেকে তাবলীগ জামাতের জেষ্ঠ্য মুরুব্বীদের আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।

আগামী ২১ জানুয়ারি রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 111 11

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে …

Leave a Reply

Your email address will not be published.