Home / উদ্যোগ / ‘বিশ্ব মানব হবি যদি কায়মনে বাঙালি হ’ স্লোগানে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন
international+bangla-lit-fest+mbd

‘বিশ্ব মানব হবি যদি কায়মনে বাঙালি হ’ স্লোগানে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

মাস্টারি বিডি ডটকম । সৈয়দ মাহবুব আহসান
ঢাকা । ০৯ জানুয়ারি ২০১৮ । ২৬ পৌষ ১৪২৪

আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন পরিষদের আয়োজনে ‘বিশ্ব মানব হবি যদি কায়মনে বাঙালি হ’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন-২০১৭।

pm+mbd

আগামী শনিবার (১৩ জানুয়ারি) বিকাল ৩ টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই উত্সবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ১৫ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের তিন শতাধিক সাহিত্যিক অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন পরিষদ সংশ্লিষ্টরা।

international+bangla-lit-fest+mbd-2

এতে সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক পরিষদের প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন ইউসুফ। পরিষদের সভাপতি ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহ-সভাপতি সত্যম রায়, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তারিক সুজাত প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.