Home / প্রচ্ছদ / জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিনে ওমর সানির স্ট্যাটাস
mousumiomarsanymbd

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিনে ওমর সানির স্ট্যাটাস

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ নভেম্বর ২০১৬ । ১৯ কার্তিক ১৪২৩

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আবেগময় স্ট্যাটাস দিয়েছেন তাঁর স্বামী অভিনেতা ওমর সানি।

mousumiomarsanymbdinওমর সানি লিখেছেন, আরিফা পারভীন জামান মৌসুমী। আমার বন্ধু, জীবনসঙ্গী, আমার সন্তানদের মমতাময়ী মা, কখনও কখনও আমার অভিভাবক। আজ তোমার জন্মদিন। গত ২৫ বছর ধরে সৃষ্টিকর্তা এইদিনটি নানা রূপে, নানা রঙে, নানা ঢংয়ে পালন করার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞ সর্বময় ক্ষমতার অধিপতির কাছে। তাইতো শত-সহস্র বছর ধরে ফিরে ফিরে আসুক এই দিনটি আমার জীবনে! কিন্তু বাস্তবতাকে পাশ কাটিয়ে এমন কোনো স্পর্ধিত প্রত্যাশা করবো না আমি। কারণ এমনিতেই আল্লাহ আমাকে দিয়েছেন দু’হাত ভরে। লক্ষ কোটি মানুষের প্রিয়দর্শিনীকে আমি পেয়েছি কামনামতোই। এটা আমার অহংকার নয়, বরং বিনয়।

ওমর সানি আরো বলেন, আচ্ছা কেউ কি জানে- কোটি ভক্তের মতো আমিও মৌসুমীর অতি সাধারণ একজন ভক্ত? পার্থক্য কেবল একটি – ভক্তদের ভালোবাসার মানুষটাকে, এ দেশের বড় একটি সম্পদকে আমি আগলে রাখার সৌভাগ্য অর্জন করেছি। আমি ঋণী সৃষ্টিকর্তার কাছে, ঋণী মৌসুমী তোমার কাছেও- এমন সুযোগ দেয়ার জন্য। এই ঋণ আমি শোধ করতেও চাই না! কেননা কিছু কিছু ঋণের বোঝা বইতে পারার মাঝেও তৃপ্তি আছে । মহান আল্লাহ তার করুণাধারা সব সময় তোমার উপর বর্ষিত করুন- এই কামনা রইলো। ভালোবাসা।

mousumiomarsanymbd-0

প্রসঙ্গত, উইকি-মতে মৌসুমীর জন্ম ১৯৭৩ সালে। সে অনুযায়ী মৌসুমী পা দিলেন ৪৬ বছরে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.