Home / জাতীয় / কক্সবাজারে তিনদিনের আন্তর্জাতিক ট্যুরিজম সম্মেলন নভেম্বরে
coxsbazartourismfairmbd

কক্সবাজারে তিনদিনের আন্তর্জাতিক ট্যুরিজম সম্মেলন নভেম্বরে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩১ অক্টোবর ২০১৬ । ১৬ কার্তিক ১৪২৩

কক্সবাজারের বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে বিশ্ববিখ্যাত। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত।

পৃথিবীর দীর্ঘতম এ সমুদ্র সৈকত ও পর্যটন নগরী কক্সবাজারকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ট্যুরিজম সম্মেলন।

বাংলাদেশ তথা কক্সবাজারের অত্যন্ত সম্ভাবনাময় এ পর্যটন শিল্পের বিকাশে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ট্যুরিজম সম্মেলন বড় ভূমিকা রাখবে বলে আয়োজক ও সংশ্লিষ্টদের অভিমত।

উখিয়া উপজেলার ইনানীস্থ তারকামানের হোটেল সী-পার্ল রয়েল টিউলিপে তিন দিনের এই সম্মেলনের ভেন্যু নির্ধারিত হয়েছে।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পাটা)-এর অংশগ্রহণে ‘পাটা নিউ ট্যুরিজম ফ্রন্টায়ার্স ফোরাম-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক ট্যুুরিজম বিষয়ক সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিধিরা অংশগ্রহণ করবে।
coxsbazarseabeachmbd-copy

সম্মেলন উপলক্ষে রোববার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সামগ্রিকভাবে পর্যটন বিকাশের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, পর্যটন শিল্পকে আরও উন্নত ও আকর্ষনীয় করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজ্যম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আখতারুজ্জামান খান কবির, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) অপরূপ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি এম. রেজাউল করিম প্রমুখ।

সভায় সাংবাদিক, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বীচ ম্যানেজম্যান্ট কমিটির সদস্যসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সম্মেলনকে সফল করার লক্ষ্যে শহরের সৌন্দর্যবর্ধন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.