Home / জাতীয় / শরীয়তপুরের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে
upvotembd

শরীয়তপুরের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

মাস্টারি বিডি ডটকম
শরীয়তপুর । ৩১ অক্টোবর ২০১৬ । ১৬ কার্তিক ১৪২৩

সীমানা জটিলতাসহ নানা কারণে স্থগিত থাকা জেলার ৪টি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।

ইউনিয়ন পষিদ নির্বাচন ২০১৬-এর নির্বাচনের সময় সীমানা জটিলতাসহ নানা কারণে স্থগিত থাকা ৫টি ইউনিয়ন পরিষদে সোমবার সকাল ৮ টা থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে। খবর বাসস-এর।

৫টি ইউনিয়ন পরিষদে মোট ২১ প্রার্থী চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৪৭টি ভোট কেন্দ্রে ৪৯ হাজার ৪৭৯ জন ভোটাধিকার প্রয়োগ করছেন।

সকাল থেকেই মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেলেও আনুপাতিক হারে পুরুষ ভোটারদের উপস্থিতি রয়েছে কম। তবে নির্বাচন পরিচালনাকারী প্রিজাইডিং অফিসার সূত্র জানায়, বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদের সংখ্যাও বাড়বে।

যে সকল ইউনিয়ন পরিসদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো- শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন পরিষদ, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পরিষদ ও গোসাইরহাট উপজেলার আলাওলপুর এবং কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ।

জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসইন খান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের সকল প্রস্তুতি আমরা ইতোমধ্যে গ্রহণ করেছি। যে কোন মূল্যে শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখা হবে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.