মাস্টারি বিডি ডটকম
প্রবাস । ৩০ অক্টোবর ২০১৬ । ১৫ কার্তিক ১৪২৩
‘‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’’- এই স্লোগান নিয়ে আগামী ১৩ নভেম্বর ২০১৬ রবিবার উদীচী ফ্রান্স সংসদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন উদযাপিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম ও প্রস্তুতি সভা চালানো হচ্ছে।
সম্মেলন উদযাপন উপলক্ষে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ চলছে। সদস্য সংগ্রহের প্রক্রিয়ায় নবায়নের প্রথমদিন গত ১৬ অক্টোবর ২০১৬ সদস্যপদ নবায়ন করেন উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরন্ময় মণ্ডল, সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলাল, উপদেষ্টামণ্ডলীর সদস্য জহির হোসেন ভূঁইয়া, উপদেষ্টা মণ্ডলীর সদস্য রজত রায় রাজু, উপদেষ্টামণ্ডলীর সদস্য সলিমুল্লাহ সিদ্দীকি রানা, উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রদীপ কুমার বড়ুয়া, কোষাধ্যক্ষ শম্পা বড়ুয়া, তথ্য মিডিয়া ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার, সদস্য ছুটি বিশ্বাস, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রায়হান, নাট্য সম্পাদক বিজয় কুমার সরকার, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ কামাল আহম্মেদ, কার্যকরী পরিষদ সদস্য বৃষ্টি মন্ডল, কার্যকরী পরিষদ সদস্য দুলাল চন্দ, কার্যকরী পরিষদ সদস্য মোঃ আবুল মনসুর, কার্যকরী পরিষদ সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য হিমেল।

এছাড়া, নতুন সদস্য হিসেবে আবেদন করেন মহুয়া সিংহ সামন্ত, সারদা মনি রায় ছন্দা।
২৯ অক্টোবর ২০১৬ শনিবার নবায়নের ২য় দিন সদস্যপদ নবায়নের জন্য আবেদন করেন- সহ সভাপতি রোজী মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক নন্দন কুমার ধর, কার্যকরী পরিষদ সদস্য সুবল চন্দ্র দেব, সদস্য প্রদীপ চন্দ্র দেব, সদস্য সুনন্দন বড়ুয়া, সদস্য টুইঙ্কল বিশ্বাস।
এখনও যে সকল সদস্য সদস্যপদ নবায়ন করেননি ৩০ অক্টোবর ২০১৬ রবিবার, বিকাল ৫ টা থেকে রাত ৯ টা, ৬ নভেম্বর ২০১৬ বিকাল ৪ টা থেকে ৮ টা পর্যন্ত সংগঠনের নিয়মিত রিহার্সেল স্থান (Salle Danielle Casanova, 135 Rue Danielle Casanova, 93300 Aubervilliers) থেকে নবায়ন ফরম এবং সদস্যপদের আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক আহাম্মেদ আলী দুলাল প্রেরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম