Home / আন্তর্জাতিক / টাইগাররা না গেলেও বিশ্বকাপে বাংলাদেশের ২ আম্পায়ার
30 26 1

টাইগাররা না গেলেও বিশ্বকাপে বাংলাদেশের ২ আম্পায়ার

ঢাকা, শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ মাসস

বাংলাদেশ দল বিশ্বকাপ না খেললেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের ২ জন আম্পায়ার। এদের একজন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত- যিনি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। অন্যজন এলিট প্যানেলে না থাকলেও বেশ খ্যাতনামা- গাজী সোহেল। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

৩০ জানুয়ারি বিশ্বকাপের সপ্তাহখানেক আগে ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আইসিসি। সেখানে জানানো হয়েছে, পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার উদ্বোধনী ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইটস।

এছাড়া উদ্বোধনী দিনের আরেক ম্যাচে মাঠে নামবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। সেই ম্যাচে নিতিন মেনন ও স্যাম নগাজস্কি অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামাল দেবেন। একই দিন ভারত ও যুক্তরাষ্ট্র পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে। ঐ ম্যাচে পল রাইফেল ও রড টাকার অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন।

এবারের বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে নিযুক্ত করা হয়েছে ডিন কসকার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগলে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথকে।

এছাড়া আম্পায়ার তালিকায় দুই বাংলাদেশিসহ রয়েছেন-শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল    আম্পায়াররা=  রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিফ গ্যাফানি, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো, ওয়েন নাইটস, ডনোভান কোচ, জয়ারমন মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নগাজস্কি, কেএনএ পদ্মনভন, আল্লাহউদ্দিয়েন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রাইফেল, ল্যাংটন রাসেরে, , রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রবীন্দ্র উইমালাসিরি ও আসিফ ইয়াকুব।

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 26 22

বাস জামায়াত আমিরের জন্য নয়, ব্যবহার হবে প্রচারণার জন্য

ঢাকা, শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ মাসস রাজধানীতে মাল্টিমিডিয়া বাসের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিরপুর-১০ …