Home / জাতীয় / পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে মিলল শিশুর লাশ
15 16 55

পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে মিলল শিশুর লাশ

ঢাকা, সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ মাসস

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতরে মিলল ৪ বছরের এক শিশুর লাশ। নিহত সুমাইয়া তাবাসসুম প্রবাসী ছালে আহমেদের দ্বিতীয় মেয়ে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বিকাল ৫টা থেকে সুমাইয়া তাবাসসুমকে অনেকক্ষণ দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

রাত ৮টার পর একপর্যায়ে পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতরে তাকে দেখতে পান। প্রতিবেশীরা সুমাইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। ডাক্তাররা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, টয়লেটের সেপটিক ট্যাংকিতে পড়া সুমাইয়া তাবাসসুম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন রাত জানান, শিশু বাচ্চা বাড়ির পাশে একা ঘুরতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। এ বিষয়ে নিহত শিশুর পরিবার কোনো অভিযোগ করেনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 16 1 1

আমরা জয়ের ব্যাপারে কনফিডেন্ট: তারেক রহমান

ঢাকা, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ মাসস বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আলহামদুলিল্লাহ জয়ের ব্যাপারে কনফিডেন্ট। আমরা …