ঢাকা, শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ মাসস
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বহু কষ্টে, অনেক রক্ত দিয়ে আমরা পুনরায় স্বাধীনতার স্বাদ পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। ১২ তারিখের নির্বাচন শুধু নির্বাচন হলে চলবে না, নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ৫ আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল, সেভাবে ১২ তারিখে ভোট দিতে হবে।
তারেক রহমান বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার এই ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। জনসভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু। পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার ৮টি আসনের দলীয় প্রার্থীকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তারা হলেন টাঙ্গাইাল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল- ৭ (মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে অ্যাডভোকেট আহমেদ আযম খান।
এর আগে রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকেলে টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন। এরপর জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারম্যান ঢাকার উদ্দেশে রওনা হন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম