Home / নির্বাচিত সংবাদ / সাব্বিরের ‘ক্ষমা’
SABBIR 1

সাব্বিরের ‘ক্ষমা’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ১ জুন ২০২১ | ১৯ জ্যৈষ্ঠ ১৪২৮

‘অনেক করেছো দখলের উতসব/এবার নদীর কাছে ক্ষমা চাও’

sabb 2

আরও অনেক অনেক ক্ষমা, জমা হয়ে আছে…! প্রকৃতির কাছে এখন ক্ষমা প্রার্থনার সময়। প্রিয় কণ্ঠশিল্পী সাব্বির জামানের কণ্ঠে প্রতিধ্বণিত হয়েছে সেই ক্ষমার বাণী। ক্ষমা নিয়ে আসছেন সাব্বির ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে। আমাদের সবার জীবন এখন বিরূপ পরিবেশের শিকার…। জীবনের জন্য প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসার কোনো বিকল্প নেই! যদিও বছর বছর, দিন, প্রতিক্ষণ পরিবেশের প্রতি ভালোবাসার কথা বলা হয়, কিন্তু আমরা চলেছি ভিন্ন পথে…….! তবে বিষয়টি সবার জন্য হয়তো এক নয়, পরিবেশের সবুজ শরীরে আজও নিশ্চয় কারো না কারো মায়াবি হাতের স্পর্শ…। সেই স্পর্শকে কিছুটা অনুভবে জড়াতে Head Master Voice (HM Voice) এর ব্যানারে নির্মিত হয়েছে পরিবেশ সচেতনতার গান, `ক্ষমা’-Khoma, গানটি লিখেছেন প্রিয় কবি ও গীতিকার শেখ নজরুল।
‘ক্ষমা’ গানটির সুর করেছেন শোয়েব শিবলী, মিউজিক করেছেন বিনোদ রায়। গানটির শব্দ ধারণ করেছেন পুলক বড়ুয়া। ভিডিও ধারণে ছিলেন মোঃ এখলাস এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহবুব আহসান শিমুল। ক্ষমা’র আবেদন হোক মানুষ আর প্রকৃতির প্রকৃত বন্ধুত্ব স্থাপনের সুর……..!

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …