Home / ছবি-সংবাদ / ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন
shafin-ahmed-miles-band-bass-guitarist-and-vocal-performs-during-the-bangladeshs-national-cricketers-get-a-warm-reception-by-the-bcb-to-celebrate-th-2RMWDD0

ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন

ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ | মাস্টারি সংবাদ

বাংলাদেশি ব্যান্ড সংগীতে অন্যতম একটি নাম মাইলস। এই দলে শাফিন আহমেদও যেন সমার্থক একটি শব্দ।

জনপ্রিয় এ সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন।

শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

৯ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাফিন আহমেদ। একটি কনসার্টে গানও পরিবেশন করেন। ২০ জুলাই ভার্জিনিয়াতে তাঁর আরেকটি স্টেজ শোতে পারফর্ম করার কথা ছিল। সেদিন অনুষ্ঠানের আগে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ জানালেন, ম্যাসিভ (গুরুতর) হার্ট অ্যাটাক হয়েছিল শাফিন আহমেদের।

হামিন আহমেদ জানান, ২০ জুলাই ভার্জিনিয়ায় গান গাওয়ার কথা ছিল শাফিন আহমেদের। সব ঠিকঠাক চলছিল। হোটেলে আয়োজকেরাসহ বসা ছিলেন। এর মধ্যে শাফিন জানান, তাঁর শরীরটা খারাপ লাগছে। তাই স্টেজ শো বাতিল করতে হয়।

হামিন বললেন, ‘অনুষ্ঠানের দিনই শাফিনের খারাপ লাগা শুরু করে। একটা পর্যায়ে খারাপ লাগা বাড়তেই থাকে। মাত্রাতিরিক্ত অস্বস্তিবোধও হচ্ছিল। খারাপ লাগাটা এমন পর্যায়ে পৌঁছায়, নিজের নিয়ন্ত্রণ রাখতে না পেরে শাফিন সবার সামনে পড়ে যায়। হোটেল রুমে থাকা আয়োজকেরা ঘাবড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কেন এমনটা হয়েছে, তা জানার চেষ্টাও করা হয়।’

কথায় কথায় হামিন আহমেদ বললেন, ‘সন্ধ্যায় যখন অসুস্থ হয়, তখন তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কিছুটা ভালো অনুভব করে। তখন যাঁরা আয়োজক ছিলেন, তাঁরা হাসপাতাল থেকে চলে আসেন।

রাত সাড়ে তিনটার দিকে আবার অ্যাটাক হয়, সেটা ম্যাসিভ ছিল। ৫-৭ মিনিট একেবারে অচেতন ছিল। এরপর সিপিআর করে তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা হয়। সিপিআর শেষে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।’ এই কদিন ভেন্টিলেশন শেষে আজ বাংলাদেশ সময় সকালে তার মৃত্যুর খবরটা জানানো হয়।

হামিন আহমেদ জানান, ১৫ বছর আগে থেকে শাফিন আহমেদ হার্টের সমস্যায় ভুগছেন। প্রথমবার তিনি ভারতে হার্ট অ্যাটাক করেন। ভারতের ওই হার্ট অ্যাটাকও মেজর ছিল। এরপর সেটা নিয়ন্ত্রণে আসে। কয়েক বছর আগে কক্সবাজারে আরেকবার হার্ট অ্যাটাক হয় শাফিনের।

জানা গেছে, এ বছরের শুরুর দিকে ঢাকার কেরানীগঞ্জেও শাফিন আহমেদের একবার হার্ট অ্যাটাক হয়। এরপর চিকিৎসকেরা তাঁকে মানসিক চাপ নেওয়া, এমনকি বিমান ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিলেন।

সূত্র: প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …