Home / উৎসব ও সংস্কৃতি / ফাঁকা হচ্ছে ঢাকা
28 25 1

ফাঁকা হচ্ছে ঢাকা

ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫ মাসস

এবারের রোজার ঈদে সরকারি ছুটি থাকবে ৯ দিন। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সব মিলিয়ে টানা ১১ দিন। 

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘরমুখী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

এবারের রোজার ঈদে সরকারি ছুটি থাকবে ৯ দিন। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সব মিলিয়ে টানা ১১ দিন। বৃহস্পতিবার অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ঘরমুখো মানুষ। শুক্রবার (২৮ মার্চ) সকালেও ছিল মানুষের বাড়ি যাওয়ার তাড়া। ফলে ফাঁকা হতে শুরু করেছে ব্যস্ততম শহর ঢাকা। এদিন রাজধানীর রাস্তাগুলোয় ছিল গাড়ি কম, বাজারে মানুষ কম, সড়কে নেই তেমন যানজট। মার্কেট-বিপণি বিতানগুলোতেও নেই অতীতের মতো ক্রেতার ভিড়।

২৮ মার্চ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) সাপ্তাহিক দুদিনের ছুটি শেষে ৩০ মার্চ রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ঈদের ছুটি। ঈদের ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলবে আগামী ৬ এপ্রিল ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

219

বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ । মাসস বাংলাদেশে সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার …