Home / আন্তর্জাতিক / নেপালকে পাত্তাই দিল না বাংলাদেশ
3ecbb18e90771594f6fdd2e262d91420537aaf4bca25ac61

নেপালকে পাত্তাই দিল না বাংলাদেশ

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
খেলা | ৩১শে জানুয়ারি ২০২৪ | ১৭ই মাঘ ১৪৩০

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না নেপাল অনূর্ধ্ব-১৯ দল। ‘এ’ গ্রুপ থেকে দুই জয় নিয়ে দ্বিতীয় হয়ে ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ।

ব্লুমফন্টেইনে যুবাদের বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে মাহফুজুর রহমান রাব্বির দল ৫ উইকেটে হারিয়েছে নেপাল যুবাদের।

রোহানাত দৌলা বর্ষণ এবং শেখ পারভেজ জীবনের বোলিং তোপে ১৬৯ রানে গুটিয়ে যায় নেপালের যুবারা। আরিফুল ইসলাম ও জিসান ইসলামের ঝোড়ো হাফসেঞ্চুরিতে ২৫.২ ওভারে ওই রান ছাড়িয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রান তাড়ায় ১১.৪ ওভারে ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশকে সুন্দর শুরু এনে দেন আশিকুর রহমান এবং জিসান ইসলাম। ১৬ রানে আশিকুর আউট হলেও ২টি ছক্কা এবং ৬টি চারে ৫৫ রানের ঝোড়ো হাফসেঞ্চুরি করেন জিসান।

আরিফুল ছিলেন আরো বিধ্বংসী। ৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ২টি ছক্কা এবং ৭টি চারে মাত্র ৩৮ বলে অপরাজিত হাফসেঞ্চুরিটি করেছেন আরিফুল। নেপালের হয়ে ৫টি উইকেটই নিয়েছেন সুবাশ বন্দরি।

আগামী শনিবার সুপার সিক্সে নিজেদের পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …