মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
চিকিৎসা | ১৬ ডিসেম্বর ২০২৩ | ১ পৌষ ১৪৩০
ছোট্ট আব্রাম স্টেজে পারফর্ম করছে। বাবার দেখানো পথেই হেঁটে তাঁকে অভিনয় করতে দেখা যায়। আর সেটাই মুগ্ধ চোখে দেখেন শাহরুখ খান এবং গৌরী খান। যোগ্য বাবার যোগ্য সন্তান আব্রাম ।
বাবার দেখানো পথে হেঁটে কিছুদিন আগেই বলিউডে ডেবিউ করেছেন সুহানা খান। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ দ্য আর্চিস। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সেই ছবি। এবার দেখা গেল ছোট্ট আব্রামও সেই একই পথ অনুসরণ করছে। তবে পর্দায় নয়, স্টেজে অভিনয় করছে সে। বলছে লম্বা লম্বা পাঠ!
ছোট্ট আব্রাম পারফর্ম করছে স্টেজে। কস্টিউম পরে সহ অভিনেতাদের সঙ্গে লম্বা লম্বা ডায়লগ বলছে সে। দাপিয়ে অভিনয় করছে স্টেজ জুড়ে। আর বহু দর্শকদের মাঝে বসে আছেন আব্রামের বাবা মা, অর্থাৎ শাহরুখ এবং গৌরী খান। তাঁদের হেসে হেসে ছেলের অভিনয় নিয়েও কথা বলতে শোনা যায়। ছেলের অভিনয় দেখেন তাঁরা মুগ্ধ নয়নে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম