গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ৩
Mastary Sangbad
April 6, 2026
জাতীয়, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ, যোগাযোগ ব্যবস্থা, সড়ক ও যোগাযোগ
103 Views
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারে বাস-ট্রাকের সংঘর্ষে আহতদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোনাবাড়ী কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন রুহানী (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার সাদ্দাম হোসেন (৩০) ও রাজশাহীর চারঘাট এলাকার শিমুল নাহার (২০)।
গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলাম ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।উল্লেখ্য, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান।
গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৫ জন যাত্রী আহত হয়। পরে তাদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়।
2026-04-06