স্টারি সংবাদ | প্রতিবেদক
প্রবাস | ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১২ ফালগুন ১৪৩০
ইতালির রাজধানী রোমে প্রবাসীদের মাঝে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়।
ইতালি প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড হাতে পেয়ে দারুন খুশি। তারা স্মার্ট কার্ড সংশোধনীর সুযোগ রাখার অনুরোধ জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং সৌদি আরবের পর প্রথমবারের মতো ইতালি প্রবাসী বাংলাদেশিরাও এই স্মার্ট কার্ড হাতে পেল। গত তিন মাসে ইতালিতে ১১শ আবেদন জমা পরে। তার মধ্যে ১৫৭ টি স্মার্ট কার্ড তৈরি করা সম্ভব হয়। প্রতিদিন গড়ে ২০ টি করে আবেদন গ্রহণ করা হয় বলে জানায় দূতাবাস।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম