Home / ফটো গ্যালারি / বলিউডে পা রাখছেন হাসিন জাহান!
hasin+actress+mbd-8

বলিউডে পা রাখছেন হাসিন জাহান!

মাস্টারি বিডি । বাঁধন খান
ঢাকা । ১১ জুলাই ২০১৮ । ২৭ আষাঢ় ১৪২৫

বলিউডে অভিনয়ের প্রস্তাব হাসিন জাহানকে বের করে এনেছে হতাশার অাঁধার থেকে। নতুন উদ্যমে শুরু করছেন জীবন। অভিনয় করে ফেলেছেন দুটো শর্ট ফিল্মেও- যা আগস্টে মুক্তি পাবে।

hasin+actress+mbd-9

বলিউডে পা ফেলার হাতছানি থেকে হাসিন বললেন, ‘প্রচণ্ড প্রচণ্ড রোমাঞ্চিত। এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র পাচ্ছি শুরুতেই। বলিউডে নামাও স্বপ্নপূরণ। এর জন্য ধন্যবাদ প্রাপ্য আমজাদ-স্যর ও আনন্দকুমারের। এরা একই ব্যানারে কাজ করেন। আমার সঙ্গে অনেক দিনের পরিচয়। জীবনের কঠিন সময়ে এরা পাশে দাঁড়িয়েছেন। এত জোরালো একটা চরিত্রের জন্য আমাকে ভেবেছেন। আমি কৃতজ্ঞ।’

সিনেমার নাম ‘ফতোয়া’। বিষয় দাঙ্গা। আর সেখানে সাংবাদিকের ভূমিকায় হাসিন। ক্রিকেটার মোহাম্মদ শামির সঙ্গে যার দাম্পত্য কলহ এখন আইনি জটিলতায় আটকে।

hasin+actress+mbd-6

‘ফতোয়া’- সামাজিক কাহিনীনির্ভর চলচ্চিত্র। দাঙ্গাকে কেন্দ্র করে এগোবে গল্প। শুটিং হবে ভারতেই, বিভিন্ন মেট্রো শহরে। তার মধ্যে থাকছে কলকাতাও।

প্রসঙ্গত, পরিচালক আমজাদ খান এখন ব্যস্ত রয়েছেন ‘গুল মাকাই’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজে। এই ছবি ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসাফজাইয়ের বায়োপিক। যা খুব তাড়াতাড়িই মুক্তি পাবে। কাশ্মীরে শুটিংয়ের পর্ব শেষ। সম্প্রতি প্রকাশ পেয়েছে মোশন পোস্টার। যার ভিউয়ার ইতিমধ্যেই বাইশ লক্ষেরও বেশি। আগামী ১২ জুলাই মুক্তি পাবে এর টিজার। ডিজিটালে ‘ফার্স্ট লুক’ও তখনই প্রকাশ পাবে। তাই হাসিন জাহান বেশ ভাল ব্যানারেই কাজ করতে চলেছেন বলে মনে করছেন ফিল্ম দুনিয়ার সঙ্গে জড়িতরা।

hasin+actress+mbd-2

আমজাদ খান ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘গোটা সিনেমায় একটাই চরিত্র থাকছে জার্নালিস্টের। যার চোখ দিয়ে উঠে আসবে দাঙ্গার ঘটনা। সেটাই করতে চলেছেন হাসিন। সিনেমায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। যতগুলো চরিত্র থাকছে, তার মধ্যে অন্যতম সেরা রোল।’

কিন্তু, কেন হাসিনকেই বেছে নিলেন? এ প্রশ্নের জবাবে আমজাদ খান বললেন, ‘আমি আগে থেকেই হাসিনকে চিনতাম। যখন ও মডেলিং করত, তখন থেকেই চেনা। মাঝখানে পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এখন আবার ফিরতে চাইছে। অভিনয় নিয়েও আগ্রহী। আমিও চাই ও কাজ করুক, সমস্যাগুলো থেকে বেরিয়ে আসুক। সেজন্যই ওর কথা ভেবেছি।’

hasin+actress+mbd-7

যা দাঁড়াচ্ছে, এতদিন পর জাহানের মনে হচ্ছে জীবন মানে শুধুই লড়াই আর লড়াই নয়। জীবন মানে নিজের অধিকারের জন্য আইনের দরজায় কেবল মাথা ঠোকা নয়। জীবন মানে ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলাও নয়। জীবন মানে কোথাও এক টুকরো স্বপ্নও। জীবন মানে এক টুকরো হাসিও। জাহানের জীবন তাই ফের ‘হাসিন’!

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.